,

ছিনতাইকারীদের কবলে ডিবি কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ডিবি কর্মকর্তা মাহবুবুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকার মৌচাক এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে দুই ছিনতাইকারী। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভোরে শাহজাহানপুরের গুলবাগের বাসায় রিকশায় করে ফিরছিলেন ডিবি পুলিশের ওই কর্মকর্তা। মৌচাক এলাকায় সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীরা তাঁর রিকশা থামায়। ডিবি কর্মকর্তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ডিবি কর্মকর্তার ডান হাতের আঙুল কেটে যায়।

পুলিশ কর্মকর্তা মাহবুবুল হকের সহকর্মী তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর