,

প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

news-image

পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় জাতীয়ভাবে দেশের সবচেয়ে বড় পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। এ বছরে প্রায় ৩১ লাখ ক্ষুদে শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। রোববার বেলা ১১টায় উভয় স্তরে ইংরেজি বিষয়ের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে ছাত্রী ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন ও ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন। মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। মোট ৭ হাজার ২৭৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর। সময়সূচি অনুযায়ী, বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দেড়টায়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা বাড়তি ২০ মিনিট পাবে। ছয়টি বিষয়ে এই পরীক্ষা হবে।

পরীক্ষাকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু, দেখাদেখি ও দুর্নীতিমুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে আছে, পরীক্ষার হলে কোনো শিক্ষক মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। এক উপজেলার উত্তরপত্র জেলার মাধ্যমে আরেক উপজেলায় বণ্টন করা হবে। এবার প্রথমবারের মতো টেবুলেশন কার্যক্রমও যেই উপজেলা খাতা দেখবে সেখানে করার নিয়ম জারি করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রোববার প্রাথমিক ও ইবতেদায়ি উভয় স্তরে ইংরেজি পরীক্ষা। সোমবার প্রাথমিকে বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অপরদিকে ইবতেদায়িতে সোমবার বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর