সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজের জোড়া গোলে জয় বার্সার

news-image

স্পোর্টস ডেস্ক : গোল দুটি কেউ ইউটিউবে খুঁজে দেখবেন না। মৌসুমের সেরা গোল দূরে থাক, অতি সাধারণ গোলের তালিকাতেও জায়গা মিলবে না এ দুই গোলের। কিন্তু এতে বয়েই গেছে লুইস সুয়ারেজের। ছন্দে ফেরার অপেক্ষায় থাকা এক স্ট্রাইকারের জন্য একটি গোলই তো অতি মূল্যবান এক রত্ন। সেখানে জোড়া গোল! উরুগুইয়ান ফরোয়ার্ডের পর পাউলিনহোর গোলে লেগানেসকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

নিজেদের মাঠে বার্সেলোনাকে ছেড়ে কথা বলেনি মাদ্রিদের ক্লাবটি। ম্যাচের শুরু থেকে বার্সেলোনার পাসিং ফুটবলের পাল্টা দিয়েছে কাউন্টার অ্যাটাক দিয়ে। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের সিদ্ধান্তহীনতা কিংবা ভুল সিদ্ধান্তের সঙ্গে বার্সা গোলরক্ষক টের স্টেগানের দারুণ রিফ্লেক্স বারবার বাঁচিয়ে দিয়েছে বার্সেলোনাকে। এরই মাঝে ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে গেল কাতালান ক্লাব। ডান প্রান্তে পাকো আলকাসেরের শট ঠেকাতে গিয়ে ভুল করে ফেলেন লেগানেস গোলরক্ষক। ফিরতি বল সামনে পেয়ে কোনো ভুল করেননি সুয়ারেজ। এর আগে পরে নিষ্প্রভ সুয়ারেজই এগিয়ে দিলেন বার্সাকে (১-০)।

দ্বিতীয়ার্ধেও একই গল্প। বল নিয়ন্ত্রণে পুরোনো কিংবা ডিফেন্ডারদের ছিটকে দেওয়া কোনো দৌড় দেখাতে না পারলেও ঠিকই দলের জয় নিশ্চিত করে দিলেন সুয়ারেজ। ৬০ মিনিটে বাঁ প্রান্ত থেকে আবারও আলকাসেরের শট। সেটা ফিরিয়ে দেন কুয়েলার। কিন্তু সে বল আবারও এসে পড়ে সুয়ারেজের কাছে। আবারও একটি সুযোগসন্ধানী গোল সুয়ারেজের (২-০)

৮৭ মিনিটে অমনই এক ফিরতি বলে হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু এবার প্রথম শটটা মেসি নিয়েছিলেন বলেই কিনা আর গোল করা হয়নি তাঁর! পাল্টা আক্রমণে ভালো সুযোগ পেয়েও একটি গোল শোধ করতে পারেনি লেগানেস। ৯০ মিনিটে আরেকটি জটলা থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন বদলি নামা পাউলিনহো।

এমন জয়ের পরও বার্সা কোচের দুশ্চিন্তা বাড়ল। এ ম্যাচে পঞ্চম হলুদ কার্ড হয়ে যাওয়ায়, পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নামতে পারবেন না জেরার্ড পিকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা