,

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৪ ভাইস চেয়ারম্যানের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন ২৬ জন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আহমদ আজম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ২৬ জন বৈঠকে উপস্থিত রয়েছেন।

দলের সর্বশেষ কাউন্সিলে ৩৪জনকে ভাইস চেয়ারম্যান করা হয়। বৈঠকে চলমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

গত ১৫ নভেম্বর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তার সাম্প্রতিক কক্সবাজার সফর, জোটের ঐক্য ধরে রাখা, নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী