,

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প

news-image

হিমালয় পর্বত সংলগ্ন চীনের তিব্বত প্রদেশে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তিব্বতে আঘাত হানা ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিব্বতের নাইংচি এলাকায় প্রথমে ভূমিকম্প শনাক্ত হয়।

মার্কিন সংস্থা ‘ইউনাইটেড স্টেটস জিওলোজিক্যাল সার্ভে’ (ইউএসজিএস) জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের তিব্বতীয় প্লেটে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর বিস্তৃতি ছিল প্রায় ১০ কিলোমিটার।

নাইংচি প্রদেশের গর্ভনর এক বিবৃতিতে বলেন, জনবসতিহীন এলাকায় ভূমিকম্প হয়েছে। এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চীনের সরকারি গণমাধ্যম শিনহুয়া জানায়, ভূমিকম্পে নাইংচি এলাকায় কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া তেমন কিছু ক্ষতি হয়নি।

যদিও এর আগে ২০০৮ সালে তিব্বত সংলগ্ন চিনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মারা যায়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি