,

জনসাধারণের সামনে হাজির হয়েছেন মুগাবে

news-image

চলতি সপ্তাহের প্রথম দিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর প্রথমবারের মতো জনসাধারণের সামনে হাজির হয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

শুক্রবার হারারেতে সদ্য স্নাতক সম্পন্নদের সমাবর্তনে উপস্থিত হয়েছেন তিনি। সেখানে উপস্থিত উল্লসিত জনতা তাকে হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান।

এ সময় নীল রঙের গাউন ও হ্যাট পরে ছিলেন তিনি। নিরাপত্তাকর্মী বেষ্টিত অবস্থায় অনুষ্ঠানে প্রবেশ করেন মুগাবে। তার পরই সমাবর্তনপ্রাপ্তদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের প্রধান দফতর ঘেরাও করার পর মুগাবেকে গৃহবন্দী করে রাখে দেশটির সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট পদত্যাগে অস্বীকৃতি জানান।

মুগাবেকে গৃহবন্দী করে বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসনকে প্রেসিডেন্ট ঘোষণারও সংবাদ আসে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষমতার রক্তপাতহীন পরিবর্তন হিসেবে এই মুভমেন্টকে বর্ণনা করা হয়।

অনেক বিশেষজ্ঞের ধারণা, এমারসনকে ক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতেই সেনাবাহিনী এ ধরনের মুভমেন্টে গেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, কিছু ব্যাপারে আলোচনার জন্য প্রেসিডেন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তার গৃহবন্দী থাকার অবসান হয়েছে।

সূত্র : আল জাজিরা

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি