সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত রোহিঙ্গারা

news-image

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। একই সঙ্গে তাদের মৌলিক মানবাধিকার রক্ষার উপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকে নিজের বক্তব্যে এসব কথা বলেন মাসুদ বিন মোমেন। খবর ভয়েস অব আমেরিকার।

এ বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাবও পাস হয়েছে; যেখানে অবিলম্বে মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করতে বলা হয়েছে। একইসঙ্গে স্বেচ্ছায় তাদের বাংলাদেশ থেকে ফেরার বিষয়টি নিশ্চিত করতে ও তাদের পূর্ণ নাগরিকত্ব দেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) পক্ষে আনা এ প্রস্তাবটি পাস হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। ভোট দেয়নি ২৬টি দেশ। প্রস্তাবের বিপক্ষে যেসব দেশ ভোট দিয়েছে সে দেশগুলোর মধ্যে মিয়ানমারের নিকট প্রতিবেশি চীন ছাড়াও রয়েছে রাশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও লাওস।

প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদে চূড়ান্ত ভোটের জন্য উঠবে। ডিসেম্বরে এ ভোট অনুষ্ঠিত হবে।

বৈঠকে ওআইসির পক্ষে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের প্রতিনিধি আব্দুল্লাহ আল মৌলামি। তিনি বলেন, মিয়ানমারে ধর্মীয় ঘৃণাপ্রসূত আরেকটি অমানবিক অধ্যায় রচিত হচ্ছে, যা প্রায় ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা মুসলিমকে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করছে।

রোহিঙ্গাদের উপর চলমান সহিসংতার বিষয়ে ওআইসির উদ্বেগের কথাও জানান তিনি।

সহিংসতার জেরে যাদের পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে তাদের ৬০ শতাংশিই শিশু বলেও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

মিয়ানমারে, বিশেষ করে রাখাইনে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগও জানানো হয়েছে প্রস্তাবে। কোনো ধরনের বৈষম্য ছাড়া ওই অঞ্চলে সবার মানবাধিকার সহযোগিতা পাওয়ার বিষয়েও জোর দেয়া হয়েছে প্রস্তাবে।

একই সঙ্গে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানানো হয়েছে অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগের বিষয়ে।

তবে মিয়ানমারের দাবি এ প্রস্তাব ত্রুটিপূর্ণ। মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ান কমিটিকে বলেছেন, খসড়া প্রস্তাবে যা কিছু বলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়ে গেছে।

প্রস্তাবটি এক পক্ষের অভিযোগের উপর ভিত্তি করে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, এর মাধ্যমে মিয়ানমারের জনগণকে অপমান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা