,

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ কোনো দলের নয়, সবার: কাদের

news-image

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই সামবেশ কোনো নির্দিষ্ট দলের নয়, সবার।

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চ মানেই স্বাধীনতা। বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন সেটাই ছিলো স্বাধীনতার একমাত্র ঘোষণা বলেন তিনি। কাজেই সেই দিক থেকে সমাবেশটি সকলের জন্য যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিশ্বাস করেন তারা সবাই আগামীকাল যে নাগরিক সমাবেশ হবে তাতে যোগ দেবেন কারণ এই সমাবেশ সকলের সমাবেশ এটি কোনো বিশেষ দলের সমাবেশ নয় এই সমাবেশ সকলের বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরই মধ্যে নাগরিক কমিটির উদ্দেশে ড. প্রফেসর হারুনুর রশিদ বলেছেন আগামীকাল সমাবেশে জনতার ঢল নামবে। কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, আগামীকালের সমাবেশে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ আসবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়াকে সবাই উপভোগ করবে।

বুদ্ধিজীবী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান আগামীকালের নাগরিক সমাবেশের সভাপতিত্ব করবেন বলে জানান তিনি।

সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী