,

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মহিউদ্দিন চৌধুরীকে

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।

তার ব্যক্তিগত সহকারী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৪টায় তার ফ্লাইট রয়েছে। আমরা বেলা ২টায় স্কয়ার হাসপাতাল থেকে রওয়ানা হবো।

চিকিৎসকদের বরাত দিয়ে তার বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাবা আগের চেয়ে ভালো আছেন। উন্নন চিকিৎসার জন্য বিকেলে বাবাকে সিঙ্গাপুরে নিয়ে যাবো। এর আগে রোববার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। এরপর অসুস্থতার খবর পেয়ে ওইদিন থেকেই তাকে হাসপাতালে ছুটে যান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

এ সময় মহিউদ্দিনের পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থাও চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন তারা। অসুস্থ হয়ে পড়ার পর গত ১১ নভেম্বর রাতে মহিউদ্দিন চৌধুরীকে বন্দরনগরীর মেহেদীবাগের একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রোববার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক