সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসযোগ্য দ্বিতীয় গ্রহের সন্ধান!

news-image

প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর বাইরে নতুন একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে। গ্রহটির নাম ‘রস ১২৮ বি’। এটা দ্বিতীয় গ্রহ যাতে মানুষ বাস করতে পারে। এটা সৌরজগত থেকে ১১ আলোকবর্ষ দূরে। এর আগেও অনেক গ্রহ আবিষ্কারের কথা শোনা গেছে। কিন্তু রস ১২৮ বি নিয়ে আগ্রহটা ভিন্ন কারণে।

কারণ অন্যান্য গ্রহের তুলনায় মানুষের বসবাসের জন্য এটা বেশি উপযুক্ত। এটা পৃথিবীর আকারের প্রায় সমান এবং তাপমাত্রাও একই ধরনের। প্রতি ৯ দশমিক ৯ দিনে এটি এর তারা ‘রস ১২৮’কে একবার প্রদক্ষিণ করে। যেমনভাবে পৃথিবী ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তবে রস ১২৮বি থেকে রস ১২৮-এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের ২০ ভাগের একভাগ।

ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি গ্রহটির সন্ধান পেয়েছে। হার্পসের (হাই অ্যাকুরেসি ভেলোসিটি প্ল্যানেট সার্চার) সাহায্যে গ্রহটির সন্ধান পাওয়া যায়। চিলিতে অবস্থিত এই অবজারভেটরি ‘দ্বিতীয় পৃথিবী’ খোঁজার কাজে নিজেদের নিয়োজিত করেছে।

গতকাল বুধবার ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস’ সাময়িকীতে মহাকাশ বিজ্ঞানীরা নতুন আবিষ্কারের তথ্য জানিয়েছেন। খবর সিএনএন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা