সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসূচি স্থলে ময়লার স্তূপ!

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের অনুষ্ঠানস্থলের সামনে ময়লার স্তূপ রাখা হয়েছে। তবে এই ময়লাগুলো কে বা কারা রেখেছে কেউ বলতে পারছেন তা। রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানস্থল আজিমপুর পার্ল হারবার কমিউিনিটি সেন্টারের সামনে এমন দৃশ্য চোখে পড়েছে।

বিষয়টি নিয়ে রাজধানীর আজিপুরে মেয়র সাঈদ খোকন ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের কর্মী সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি কর্মসূচি কারণে এমটা হচ্ছে বলে অনেকে মনে করছেন।

সরজমিনে দেখা গেছে, আজিমপুরে পার হারবাল কমিউনিটি সেন্টার (ভিকারুন্নেসা স্কুলের পাশে) শ্মশানের রাস্তায় কে বা কারা ডাস্টবিনের ময়লা ফেলে রেখেছে। সেখানে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ ডেকেছে মহানগর আওয়ামী লীগ। পাশেই মেয়র সাঈদ খোকন পাল্টা কর্মসূচি দিয়েছেন।

পরিছন্ন কমিউনিটি সেন্টারের সামনে রাতের বেলায় দুই ট্রাক ময়লা ফেলে যাওয়ার পর থেকেই দুর্গন্ধে কেউ সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না। পাশেই ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখা।

ময়লার পচা গন্ধে স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় এই কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের দলীয় যুগ্ম সম্পাদক দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, আজিমপুর কমিউনিটি সেন্টারের দলীয় কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কর্মসূচি হওয়ার কথা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালবেলায় এসেই দেখি কমিউনিটি সেন্টারের সামনেই বিশাল ময়লার স্তূপ পড়ে আছে।

অভিযোগ উঠেছে, মহানগর আওয়ামী লীগের দলীয় কোন্দলের অংশ হিসেবেই প্রতিপক্ষ একটি গ্রুপ সেখানে পরিকল্পিতভাবে ময়লার স্তূপ রেখে গেছে। ওই ঘটনার পর মহানগর আওয়ামী লীগ এবং লালবাগ আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা