,

‘বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালুর পরিকল্পনা সরকারের নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাসা-বাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা সরকারের নেই।

তিনি আজ সংসদে জাসদের লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়া অনেক ব্যয়বহুল, তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি।

প্রতিমন্ত্রী বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইতোমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে। বাকি এলাকাও শিগগিরই এর অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ইতোমধ্যে অনেক শিল্প কারখানাতেও এলপিজি গ্যাসের আওতায় এসেছে।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আরো ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর