,

আবাহনী মাঠেই হচ্ছে বেঙ্গল সংগীত উৎসব!

news-image

নিজস্ব প্রতিবেদক : বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি অবশেষে আয়োজিত হতে যাচ্ছে। চলতি বছরই ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচদিনের এই আয়োজন।

উৎসবটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু মঙ্গলবার দুপুরে জানান, এই বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ৮০ শতাংশ এই আয়োজনে যোগ দেবেন।

আবুল খায়ের লিটু বলেন, আমরা ক্ল্যাসিক্যাল ফেস্টিভাল আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রীরও সায় ছিল। কিন্তু ক্রিকেটের ভরা মৌসুমে এই আয়োজনটি করতে গেলে পরে টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আয়োজনটি আমরা ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমাদের অনুমতি নেওয়াও হয়ে গেছে।

আবুল খায়ের জানিয়েছেন, আগামী সাতদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরবে বেঙ্গল ফাউন্ডেশন। এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল।

কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় সেই আয়োজনটি এ বছর করা হবে না বলে জানিয়েছিলেন আবুল খায়ের লিটু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের