,

ইরাক-ইরানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও ইরান সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে।

এ ছাড়া শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন ইরান ও ইরাকের অন্তত দুই হাজার ৬০০ মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে ইরাকের হালাবজা শহর থেকে ৩২ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

ভূমিকম্পটির মূল কেন্দ্র ছিল ভূগর্ভের ৩৩.৯ কিলোমিটার গভীরে।

এটি মূলত আঘাত হেনেছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে। তবে সবচেয়ে বেশি হতাহত হয়েছে ওই অঞ্চলের সীমান্তে অবস্থিত ইরানের কেরমানশাহ প্রদেশের সারপোল-জাহাব শহরে।

ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, সোমবার দুপুর পর্যন্ত দেশটিতে ৩২৮ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুই হাজার ৫৩০ জন।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে ইরাকে ১১ জন নিহত এবং প্রায় ১৩০ আহত হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে পাশাপাশি ওই অঞ্চলের ইসরায়েল, তুরস্ক, কুয়েত, আর্মেনিয়াম জর্দান, লেবানন, সৌদি আরব, কাতার ও বাহরাইনেও ভূকম্পন অনুভূত হয়।

তবে হতাহত ও ক্ষতি ইরান ও ইরাকেই সীমিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি