,

পর্তুগালে ৩০০ দাঁতওয়ালা বিরল প্রজাতির ভয়ঙ্কর হাঙর!

news-image

অনলাইন ডেস্ক : সমুদ্রে নানা প্রজাতির হাঙরের দেখা মিললেও ৩০০ দাঁতওয়ালা বিরল প্রজাতির ‘ফ্রিল্ড হাঙর’ এর কদাচিৎই দেখা মিলে। সমুদ্রের ৪০০ থেকে ৪ হাজার ফুট গভীরে এই প্রাণীর বিচরণ।

বিজ্ঞানীদের ধারণা ক্রেটাসিয়াস যুগের পরে টাইরানোসরাস রেক্স সময় থেকেই এই হাঙরের অস্তিত্ব বিদ্যমান। কিম্ভূত মুখ! ৩০০ পাটি দাঁত। আর পাঁচটা হাঙরের মতো আচরণও নয় তার।

সম্প্রতি এমন বিরল প্রজাতির হাঙরের দেখা মিলল পর্তুগালের আলগার্ভের সমুদ্র সংলগ্ন এলাকায়। প্রায় ৫ ফুট লম্বা এই হাঙরের খোঁজ মেলায় বিজ্ঞান জগতে শোরগোল পড়ে গিয়েছে। ফের উল্টে দেখা হচ্ছে ইতিহাসের পাতা।

এই বিরল প্রজাতির প্রাণীকে ফ্রিল্ড হাঙর বলা হয়। বিজ্ঞানের ভাষায় তার নাম ক্লামিডোসালিকাস অ্যাঙ্গুনেস। থাকে সমুদ্রের প্রায় অতলে।

বিজ্ঞানীদের দাবি, প্রাচীনকালের ফ্রিল্ড হাঙরের সঙ্গে আজকের এই হাঙরের কোনও তাফাৎ নেই। শরীরে বাইরে এবং ভিতরের কোনও পরিবর্তন ঘটেনি। এই প্রাণী সমুদ্রের এত গভীরে বসবাস করে যে, উপযুক্ত পুষ্টির অভাবে এদের কোনও বিবর্তনও ঘটেনি।

এর আগে ২০০৭-এ জাপানি ফিশারম্যান এমনই হাঙরের খোঁজ পান। জাপানি গবেষকদের মতে, ৬১ শতাংশ সিফালোপডস জাতীয় (অক্টোপাস, স্কুয়িডস) খাদ্য খেয়ে থাকে ফ্রিল্ড হাঙর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের