,

ভারতে নৌকা ডুবে ১৬ জনের ‍মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে একটি নৌকা ডুবে অন্তত ১৬ পুন্যার্থীর ‍মৃত্যু হয়েছে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, নৌকাটিতে ৩৮ জন যাত্রী ছিল, যার বেশিরভাগই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, হায়দরাবাদ থেকে ২৭৫ কিলোমটিার দূরে বিজয়াদ্দার কৃষ্ণ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বলেছে, ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কোনো মরদেহ আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান চলছে। রাজ্যের পর্যটনমন্ত্রী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকাটিতে অতিরিক্ত লোক তোলা হয়েছিল। এছাড়া নৌকার মালিকের বৈধ কোনো কাগজপত্রও ছিল না।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি