,

যৌন হেনস্তা: মডেলদের ‘বিফ বিকিনি’ প্রতিবাদ

news-image

বিনোদন ডেস্ক : যৌন হেনস্তা ও ধর্ষণের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের নারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। কেউ নগ্ন হয়ে রাস্তায় নেমেছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মি টু (#MeToo) হ্যাশট্যাগে যৌন নির্যাতনের কথা তুলে ধরেছেন।

কিন্তু ব্রাজিলে মিস বুমবুম প্রতিযোগিতার মঞ্চে যৌন হেনস্তার প্রতিবাদে মডেলরা বেছে নিলেন অভিনব পোশাক। গরুর মাংস দিয়ে তৈরি বিকিনি পরে মঞ্চে উঠলেন তারা। এভাবে পোশাকের মাধ্যমে জানাতে চাইলেন, নারীরা কেকলই মাংস পিণ্ড নন। বরং রক্ত-মাংসের শরীরের বাইরে তাদের আবেগ, অনুভূতি, ভালবাসা রয়েছে। তাই তাদের শুধু ‘ভোগ্য’ ভাবা বন্ধ হোক।

৫০ কেজি মাংস দিয়ে তৈরি ওই পোশাক পরে মেকআপ নিয়ে শুট করতে আট ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে হট অ্যান্ড সিজলিং মডেলদের।

প্রতি বছর মিস বুমবুম প্রতিযোগিতায় নিজেদের শরীর প্রদর্শনের মধ্য দিয়ে সমাজকে বিশেষ বার্তা দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে প্রতিযোগীদেরই বিষয় বেছে নিতে হয়। গত বছর প্রতিযোগীরা সম্মিলিতভাবে বিকিনির মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন যীশু খ্রিস্টের ‘হোলি সাপার’-এর দৃশ্য।

জানা গেছে, ২০১০ সালে একটি সঙ্গীত অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে এমন পোশাক পরেছিলেন পপস্টার লেডি গাগা। তার থেকে অনুপ্রাণিত হয়ে মিস বুমবুম প্রতিযোগীদের এই বিকিনি প্রতিবাদ। আর এর মধ্য দিয়ে তারা পৌঁছে গেছেন সপ্তম মিস বুমবুম ব্রাজিলের ফাইনাল রাউন্ডে। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের