,

আবারও বাবা হলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। রবিবার মাদ্রিদের হাসপাতাল কুইরন ইউনিভার্সেলে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের এই মেয়ে সন্তান জন্ম নেয়।
রোনালদো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এ কথা নিশ্চিত করেছেন।

৩২ বছর বয়সী রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদো একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে বান্ধবী রদ্রিগেজ, নতুন জন্ম নেওয়া আলানা মার্টিনা ও বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ছিলো।

ছবির ক্যাপশনে রোনালদো লিখেন, ‘এই মাত্র জন্ম নিল আলানা মার্টিনা! জিও ও আলানা দু’জনই ভালো আছে! আমরা সবাই খুব খুশি!’

উল্লেখ্য, রোনালদোর আগের দুটি যমজ সন্তান সারোগেট পদ্ধতিতে হয়েছিলো। তাদের নাম রাখা হয়েছে ইভা (মেয়ে) ও মাতেও (ছেলে)। আর প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র সাত বছর বয়সী। ধারণা করা হয় সেও সারোগেট পদ্ধতিতে হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের