,

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩৩

news-image

রেল দুর্ঘটনায় গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন।

স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশের বুয়োফউই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাতিসংঘের রেডিও চ্যানেল ওকাপির বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রেনটি কঙ্গোর লুবুম্বাসি শহর থেকে লুইনা শহরে যাচ্ছিল। ট্রেনের ১৩টি ট্যাঙ্কারে দাহ্য পদার্থ ভর্তি ছিল। যাত্রাপথে সেটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী একটি খাড়িতে পড়ে যায়। তখন হতাহতের ঘটনা ঘটে।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, রেল দুর্ঘটনায় নিহতরা সবাই ওই ট্রেনে অবৈধভাবে ভ্রমণ করছিল।

এদিকে, রেল দুর্ঘটনার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছেন লুয়ালাবা প্রদেশের গভর্নর রিচার্ড মুয়েজ। তবে হতাহতের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি