সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাক-ইরানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২ শতাধিক

news-image

ইরাক ও ইরান সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। এছাড়া আহত হয়েছেন অন্তত এক হাজার সাতশ মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর: রয়টার্স

রোববার রাতে ইরাকের হালাবজা শহর থেকে ২১ মাইল দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে কেরমানশা প্রদেশে অন্তত ২০৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ইরাকের রাজধানী বাগদাদে ভূকম্পন অনুভূত হওয়ার পাশাপাশি ইসরায়েল ও কুয়েতেও কম্পন অনুভূত হয়।

এ সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসে।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা বলেছেন, ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ভূমিকম্পের পর ভূমিধসের কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

ইরানের জরুরি সহায়তা বিভাগের প্রধান জানিয়েছেন, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন শারপল-ই যাহাব শহরে।

ইরানি নিউজ চ্যানেল আইআরআইএনএন জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।

এই চ্যানেলকে ইরানের রেড ক্রিসেন্ট অর্গানাইজেশনের প্রধান মোরতেজা সেলিম জানান, কমপক্ষে আটটি গ্রামে ক্ষতির খবর পেয়েছেন তারা। কিছু গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেসব স্থানে টেলিযোগাযোগব্যবস্থাও ব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা