,

সুইডেনের রেডিও স্টেশনে আইএসের গান !

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনে হঠাৎ বাজতে শুরু করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি গান ‘ফর দ্য সেক অব আল্লাহ’। এই গানটি আইএসের ‘রিক্রুটমেন্ট’ সঙ্গীত হিসেবে পরিচিত। নতুন নতুন জঙ্গি দলে টানার জন্য আইএস এই গান ব্যবহার করে।

সুইডেনের দক্ষিণাঞ্চলের নগর মালমোর জনপ্রিয় রেডিও ‘মিক্স মেগাপোল’ স্টেশনে শুক্রবার সকালে পুরুষ কণ্ঠে ইংরেজিতে প্রায় আধ ঘন্টা ধরে বার বার বেজেছে গানটি।

স্টেশনটির কর্তৃপক্ষের সন্দেহ, তাদের রেডিও ফ্রিকোয়েন্সি হাইজ্যাক করেছিল আইএস। স্টকহোমে সকালের অনুষ্ঠানের উপস্থাপকের কোন ধারণাই ছিল না যে মালমোতে তাদের স্টেশন থেকে ‘ফর দ্য সেক অব আল্লাহ’ বেজে চলেছে।

পশ্চিম ইরাক এবং সিরিয়া থেকে নতুন নতুন জঙ্গি রিক্রুট করার জন্য আইএস এই গানটি ব্যবহার করে। গানের একটি কলি হচ্ছে, ‘আমরা বেহেশতের দরোজায় মিছিল করে যাবো, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে হুরপরী।’

মিক্স মেগাপোল স্টেশনের জন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিশ্বাস কোন গোপন ট্রান্সমিটার ব্যবহার করে কেউ তাদের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই কাজ করেছে।

তিনি একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, আমরা এ নিয়ে অনেক ফোন পেয়েছি। আমরা খুশি যে লোকজন সতর্ক আছেন এবং আমরা এখন এই বিষয়টি খু্বই গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি সুইডেনের জাতীয় টেলিকম এজেন্সি ও পুলিশকে জানানো হয়েছে।

সুইডেনের জনপ্রিয় রেডিও স্টেশনগুলোর একটি মিক্স মেগাপোল, যেটির শ্রোতা সংখ্যা প্রায় ১৪ লাখ। তবে এদিন শুধু সুইডেনের দক্ষিণাঞ্চলের নগর মালমোর শ্রোতারা ওই গান শুনতে পান। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি