,

বিশাল বিক্ষোভের মাঝে স্পেন প্রধানমন্ত্রীর কাতালান সফর

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পক্ষকাল আগে কাতালোনিয়ায় সরাসরি নিয়ন্ত্রণের পর এই প্রথমবারের মতো সেখানে সফরে গেলেন স্পেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। রবিবার সেখানে তার একটি সমাবেশে বক্তৃতা দেবার কথা।

স্থানীয় সময় শনিবার রাতে আটককৃত কাতালান নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় এক বিশাল প্রতিবাদ সমাবেশ হয়। প্রায় সাড়ে ৭ লাখ মানুষ প্রতিবাদে শামিল হন এবং বিশেষ করে মারিয়ানো রাজয় এর আরোপকৃত ১৫৫ নং অনুচ্ছেদের বিরুদ্ধে স্লোগান দেন।

গত ১ অক্টোবর উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালান সরকার একচেটিয়া স্বাধীনতার ঘোষণা দিলে বিচ্ছিন্নতাবাদীদের উপর চড়াও হয় কেন্দ্রীয় মাদ্রিদ সরকার। এক গণভোটে প্রায় ৯২% কাতালান স্বাধীনতার পক্ষে রায় দেন।

বিচ্ছিন্নতা ঠেকাতে স্পেন সরকার কাতালান সংসদ ভেঙে দিয়ে চলতি বছরের ২১ ডিসেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেয়। তাছাড়া সংবিধানের ১৫৫ নং অনুচ্ছেদ ক্ষমতাবলে প্রদেশটির স্বায়ত্বশাসন কেড়ে নিয়ে সরাসরি নিয়ন্ত্রণ আরোপ করা করা হয়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি