,

নিষিদ্ধ ‘ধূসর কুয়াশা’

news-image

বিনোদন ডেস্ক :চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ নামে চলচ্চিত্র। এতে চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। সিনেমাটির শুটিং শেষ করে অনেক আগেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সরে প্রদর্শিত হলে সেন্সর কর্তৃপক্ষ সিনেমাটি সংশোধন করে পুনরায় জমা দিতে বলেন।

দৃশ্য কর্তন ও সংশোধন করে পুনরায় সেন্সরে জমা দেন সিনেমাটির নির্মাতা। দ্বিতীয়বার সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে তা নিষিদ্ধ বলে ঘোষণা দেন সেন্সর কর্তৃপক্ষ।

এ বিষয়ে সেন্সর সূত্র বলেন, ‘সিনেমাটির গল্পে কিছু সমস্যা রয়েছে। প্রথমবার দেখার পর কর্তন দিয়েছিল। এরপর দ্বিতীয়বার জমা দিলে একই সমস্যা দেখা যায়। যে কারণে সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।’

সূত্রটি আরো বলেন, ‘সিনেমাটিতে এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো আমাদের দেশের সঙ্গে সমাজের সঙ্গে যায় না। সিনেমায় দেখানো হয়েছে নারীকে নিলামে তোলার দৃশ্য। এ কাজ তো আমাদের দেশে হয় না। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে ছোট করা হয়েছে। এমন বিভিন্ন কারণেই সিনেমাটি বাতিল ঘোষণা করা হয়েছে।’

চলতি বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। শুটিং শেষে গত ২ আগস্ট প্রথবার সেন্সরে প্রদর্শিত হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের