,

ইরাকে ৪০০ লাশের গণকবরের সন্ধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে দখল মুক্ত করা হাউইজা শহরে কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।

এসব গণকবরে প্রায় ৪০০ ব্যক্তির লাশ রয়েছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী। ইরাকের কিরকুক প্রদেশের গভর্নর রাকান সাইদ জানিয়েছেন, হাউইজা শহরের অদূরে একটি বিমানঘাঁটিতে লোকজনকে হত্যা করার পর তাদের লাশের গণকবর দেয় জঙ্গিরা।

গণকবরে পাওয়া কিছু মরদেহে বেসামরিক পোশাক থাকলেও অধিকাংশের শরীরে জাম্মস্যুট পরানো রয়েছে। আইএসের বর্বর বিচারে মৃত্যুদণ্ড দিয়ে কাউকে হত্যা করার আগে এ ধরনের পোশাক পরানো হয়। রাকান সাইদ বলেছেন, হাউইজা বিমানঘাঁটি ‘হত্যাক্ষেত্রে’ পরিণত হয়।

ইরাকি সেনাবাহিনীর জেনারেল মোরতাদা আল-লুওয়াইবি জানিয়েছেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে তারা গণকবরগুলোর সন্ধান পেয়েছেন।

ইরাকের যেসব স্থান আইএস দখল করেছিল, তাদের বিতাড়িত করার পর সেসব জায়গায় বহু গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। তবে গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জরিপে আইএসের নিয়ন্ত্রিত অঞ্চল ও শহরগুলোতে ৭২টি গণকবরের তথ্য উঠে আসে। ওইসব গণকবরে ৫ হাজার ২০০ জন থেকে ১৫ হাজার লোকের লাশ কবর দেওয়া হয়েছে বলে ধারণা দেয় বার্তা সংস্থাটি।

গত বছর থেকে এ পর্যন্ত তুমুল সামরিক লড়াইয়ের মাধ্যমে আইএসকে বিতাড়িত করে ইরাকি বাহিনী ও তাদের মিত্র শক্তি। ২০১৩ সালের শেষ দিকে বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার উত্তরে হাউইজা শহর দখল করে নেয় আইএস। গত মাসে সেখান থেকে তাদের বিতাড়িত করা হয়।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি