সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহবান খালেদার

news-image

নিজস্ব প্রতিবেদক : সমাবেশে আসতে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বহুদলীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, দেশের কল্যাণে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, দেশ ও জাতির স্বার্থই আমাদের সবার কাছে মুখ্য হওয়া উচিত।

রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিকাল ৪টা ১০ মিনিটে শুরু করা বক্তব্যে খালেদা জিয়া বলেন, জনসভা যাতে না হয়, জনগণ যাতে না আসতে পারে তার জন্য বাধা সৃষ্টি করা হয়েছে। হোটেলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে, যাতে জনগণ আসতে না পারে।

শুধু কি তাই! আমিও যাতে আপনাদের সামনে পৌঁছুতে না পারি, আমার বাড়ির সামনে থেকে গুলশান পর্যন্ত বাস দিয়ে রাস্তা আটকে দেয়া হয়েছে। বাসের ড্রাইভার নেই। এরা যে এতো ছোট মনের, সেটা আজকে প্রমাণ করে দিলো। এতো ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। সামান্য স্থানীয় নির্বাচন তারা চুরি করে জিততে চায়, তাদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। ইভিএম দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনের ক্ষমতা প্রদান করে সেনাবাহিনী নামাতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা