,

সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় ৫.৬ ট্রিলিয়ন ডলার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সাল থেকে এখনও পর্যন্ত যুদ্ধের পিছনে আমেরিকা খরচ করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ ৬০ হাজার কোটি ডলার। নতুন এক গবেষণা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যুদ্ধ-ব্যয়ের বিষয়ে যে দাবি করে থাকে নতুন গবেষণা প্রতিবেদনের এ হিসাব তার চেয়ে অনেক বেশি।

চলতি বছরের প্রথম দিকে পেন্টাগন বলেছিল- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় জঙ্গি হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত তারা ১.৫ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। কিন্তু ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বলছে- এ সময়ে আমেরিকা যুদ্ধের জন্য ব্যয় করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার। এই হিসাব অনুসারে প্রতিটি মার্কিন নাগরিককে এই পর্যন্ত যুদ্ধের জন্য ২৩ হাজার ডলার করে দিতে হয়েছে। এসব অর্থ তারা সরকারকে ট্যাক্স হিসেবে দিয়েছে।

এই গবেষণায় শুধু মার্কিন সামরিক বাহিনী পক্ষ থেকে খরচ করা অর্থ আমলে নেওয়া হয় নি বরং প্রাক্তন সেনা বিষয়ক বিভাগ, হোম্যলান্ড সিকিউরিটি অ্যান্ড স্টেট ডিপার্টমেন্ট এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের জন্য যেসব সম্পদ নিযুক্ত করা হয়েছে সেসবও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ব্যয় মেটাতে গিয়ে মার্কিন সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ঋণ নিতে হয়েছে। আর এসব অর্থের বেশিরভাগ ব্যয় হয়েছে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি