,

জনসমাগমস্থলে নামাজ আদায় করা যাবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে জনসমাগমস্থলে মুসলিমদের নামাজ আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের শতাধিক রাজনীতিক। স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্যারিসের ক্লিচি এলাকার রাস্তায় জুম্মার নামাজ চলাকালীন এ বিক্ষোভ করা হয়।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ক্লিচি এলাকার রাস্তার পাশে জুম্মার নামাজ আদায় করছিলেন প্রায় ২০০ মুসলিম। এ সময় শতাধিক বিক্ষোভকারী সেখানে উপস্থিত হন এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, প্রকাশ্যে এভাবে নামাজ আদায় করে সরকারি স্থানের ‘অগ্রহণযোগ্য’ ব্যবহার করছেন মুসলিমরা। যা ফ্রান্সের মতো ধর্মনিরপেক্ষ দেশে কাম্য নয়।

তবে স্থানীয় মুসলিমরাও নিজেদের স্বপক্ষে যুক্তি তুলে ধরেছেন। তারা জানান, এত দিন তারা বিভিন্ন নির্ধারিত কক্ষে নামাজ আদায় করতেন। তবে সম্প্রতি স্থানীয় প্রশাসন সেগুলো বন্ধ করে দেয়। ফলে এখন জনসমাগমস্থলে প্রার্থনা করা ছাড়া উপায় নেই তাদের।

আবদুল কাদের নামের এক বাসিন্দা জানান, প্রতি শুক্রবার এভাবে রাস্তায় নামাজ পড়তে আসলেই ভালো লাগে না। প্রশাসনের উচিত নামাজের জন্য নির্ধারিত স্থান ঠিক করে দেওয়া।

এদিকে জনসমাগমস্থলে নামাজ আদায় বন্ধ করতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন ক্লিচি এলাকায় মেয়র রেমি মিজো।

ফ্রান্সে প্রায় ৫০ লাখ মুসলিম বাস করে। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই সর্বাধিক মুসলিম সংখ্যালঘু রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি