,

প্রধান বিচারপতি এখনো পদত্যাগপত্র দেননি : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে গুরুপূরব ও নগর কীর্তন ২০১৭-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

কোনো কোনো গণমাধ্যমে প্রধান বিচারপতির পদত্যাগের খবর প্রকাশের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না, তিনি পদত্যাগ করেছেন কি-না? পদত্যাগপত্র পাঠাতে হলে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। আমি যতটুক জেনেছি, এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছেনি। আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন।

বিএনপির ১২ নভেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী