,

মেসির চোখে আর্জেন্টিনা নয় বিশ্বকাপ নিবে ব্রাজিল!

news-image

স্পোর্টস ডেস্ক ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্দ উঠবে আর মাত্র ২১২ দিন পর। এবারের আসরে ইতোমধ্যে নিজেদের অংশহগ্রহন নিশ্চিত করেছে ২৩টি দল। যার মধ্যে সবার আগে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অংশগ্রন নিশ্চিত করে আর্জেন্টিনাও। তবে তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি মেসিদের।

বিপর্যয়ের মুখে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ অংশগ্রহন।। আরেকটু হলে বাছাইপর্ব থেকেই ছিটকে পড়তে হত মেসিদের। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে ত্রাতা হয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে দেন এই মেসিই।

সেই মেসি রাশিয়া বিশ্বকাপে নিজের দল আর্জেন্টিনাকে শিরোপা জয়ের তালিকায় রাখতে পারছেন না। তার পছন্দের তালিকায় সবার আগে রয়েছে ব্রাজিল। তারপর স্পেন, ফ্রান্স ও জার্মানি।
এ প্রসঙ্গে মেসি বলেছেন, ‘আমার কাছে মনে হয় এবার শিরোপা জয়ের তালিকায় এগিয়ে থাকবে ব্রাজিল, স্পেন ও জার্মানি। এরা কঠিন প্রতিপক্ষ হবে।’

এদিকে আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বাছাই পর্বে খুব বেশি সংগ্রাম করতে হলেও আর্জেন্টিনা রয়েছে পট-১ এ। আর ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন রয়েছে পট-২ এ। খুব বেশি সম্ভাবনা তৈরি হয়েছে গ্রুপ পর্বেই লা রোজাদের বিপক্ষে মেসিদের পড়ার। সেটাই এখন খুব ভয় হিসেবে কাজ করছে মেসির মনে। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘স্পেন খুব কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে আমি চাই না তাদের বিপক্ষে খেলতে।’

টাইকস্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘গ্রুপ পর্বে আমি স্পেনের মুখোমুখি হতে চাই না। কারণ, তারা খুব কঠিন প্রতিপক্ষ।’ স্প্যানিশ লা লিগায় খেলার কারণে, মেসি জানেন স্প্যানিশরা কতটা কঠিন। এ কারণেই তিনি প্রস্তুতি নিচ্ছেন স্পেনের বিপক্ষে না খেলার।

এরপরই আসে বিশ্বকাপের শিরোপা স্বপ্নের প্রসঙ্গ। আত্মবিশ্বাসী কণ্ঠে মেসির উত্তর, ‘আমাদের সবার একটাই চাওয়া-বিশ্বকাপ জয়।’ বিশ্বকাপ জিতলে কি করবেন? এমন প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী মেসির চটজলদি উত্তর, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, আমি সান নিকোলাস পর্যন্ত হাঁটব (বুয়েনস এরিস থেকে ১৬৫ কিলোমিটার দূরের একটি শহর)।’

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর