সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো ফিরছেন মিমি-যশ

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঞ্চ-টেলিভিশন নাটকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। ‘বোঝেনা সে বোঝেনা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের শক্ত জায়গার কথা জানান দেন এই অভিনেত্রী।

২০১৬ সালে মুক্তি পায় ‘গ্যাংস্টার’ সিনেমাটি। এতে মিমির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন নবাগত যশ দাশগুপ্ত। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মুক্তির পর সবার নজরে আসেন যশ। চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ওয়ান’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা কুড়ান যশ।

এবার দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন মিমি-যশ। নাম ঠিক না হওয়া এ সিনমোটি পরিচালনা করছেন পথিকৃত বসু। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

পরিচালক পথিকৃত বসু বলেন, ‘কলেজ পড়ুয়া এক তরুণের চরিত্রে অভিনয় করবেন যশ। কলেজে তার এমন অবস্থা সে কয়েকবার ফেল করে। এমন অবস্থায় এক শিক্ষক চায় কোনোভাবে সে পাশ করে কলেজ ছাড়ুক। খুব স্বাভাবিকভাবে ওই শিক্ষকের অপছন্দের একজন পাত্র যশ। কিন্তু ওই শিক্ষকের মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় সে। এই মেয়েটির চরিত্রে অভিনয় করবেন মিমি।’ মিমির বাবার চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত।

আগামী সপ্তাহে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে। কলকাতার দর্শনীয় স্থানে শুটিং হবে বলেও জানান এ নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন এন কে সলিল। সংগীত পরিচালনায় রয়েছেন জিৎ গাঙ্গুলী। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা