সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই সময়ে ফুলকপিএই সময়ে ফুলকপি

news-image

স্বাস্থ্য ডেস্ক : বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে শীতের সবজি। এই সময়ের প্রায় সব সবজিরই কিছু না কিছু খাদ্যগুণ রয়েছে। তবে খাদ্যগুণের দিক দিয়ে এগিয়ে আছে ফুলকপি। এটি এমনই এক সবজি যাতে প্রচুর পরিমানে আঁশ এবং ভিটামিন বি রয়েছে ।

বিশেষজ্ঞদের মতে, ফুলকপি হাড়ের শক্তি বাড়ায়, হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। এমনকী ক্যানসারের ঝুঁকিও কমায়।

যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল সেন্টার ‌’দ্য সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এণ্ড প্রিভেনশন’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ফুলকপির খাদ্যগুণ উল্লেখ করে এটিকে অন্যতম শীর্ষ খাবারের মধ্যে রাখা হয়েছে। ওখানে বলা হয়েছে , ফুলকপি ফাইবারযুক্ত খাবার হওয়ায় এটি হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য এবং কোলন ক্যানসারের সম্ভাবনা কমায়।

এছাড়া এটি হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ,ডায়েবেটিস, স্থুলতা এবং গ্যাস্ট্রিকজিনত অনেক সমস্যাও কমায়। ওই প্রতিবেদনে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে অন্যান্য শাকসবজির সঙ্গে সপ্তাহে অন্তত প্রায় এক কেজি ফুলকপি খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এসব ছাড়াও শীতকালীন এই সবজির আরো অনেক গুণ রয়েছে। নানা ভিটামিনে ভরপুর ফুলকপি স্মৃতিশক্তি বাড়ায়, ভাল ঘুম হতে সাহায্য করে। শরীর সুস্থ রাখতে আর নানা ধরনের রোগ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন গুনে ভরপুর এই সবজি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা