সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশের অনুমতিই প্রমাণ করে গণতন্ত্র : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে আইপিইউ-সিপিএ সম্মেলন হতো না। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বয়কট করলো, আর তাতে গণতন্ত্র থাকলো না, বিষয়টি এমন নয়। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি বিষোদগার করতে পারে, কিন্তু দেশে গণতন্ত্র না থাকলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হতো না। আর দেশে গণতন্ত্র আছে বলেই তারা এ দু’টি সম্মেলনের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে।

তিনি বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্রই এই সরকার ধারণ করছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ আহ্বান জানালেও বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, না জানালেও করবে। তবে আওয়ামী লীগ চায়, বিএনপিসহ সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।

এ দিন আওয়ামী ছাড়াও দলের বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনগুলো শহীদ নূর হোসেন চত্বরে ফুলেল শ্রদ্ধা জানায়। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম আমিন ও এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা