সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ নভেম্বরের সমাবেশে প্রধান অতিথি খালেদা

news-image

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ১২ নভেম্বর (রোবাবর) অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ১২ নভেম্বরের জনসমাবেশ আমাদের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তিপূর্ণভাবে এ সমাবেশ করতে চাই।

 

জনসমাবেশ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (আওয়ামী লীগ) বলে, রাজনৈতিক কর্মসূচিতে তারা বাধা দেন না। তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। আশা করি তারা শান্তিপূর্ণ এ সমাবেশের অনুমতি দেবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা ও আশপাশের জেলার নেতাদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা