,

ইমপ্রেসের ছবিতে অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : প্রত্যাবর্তনে বেশ ভালোই চমক দেখাচ্ছেন অপু বিশ্বাস। সপ্তাহ খানেক আগে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘কাঙাল’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমক দিয়েছিলেন। এবার জানা গেল, আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন একসময়ের ঢালিউড শীর্ষ অভিনেত্রী অপু বিশ্বাস। ছবির নাম ‘কানাগলি’। রবিন খানের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

জানা গেছে, গত রোববার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। এখনো নায়ক ঠিক হয়নি। তবে সাইমন বা বাপ্পীকে নেয়া হতে পারে প্রযোজনা সূত্রে খবর পাওয়া গেছে। ছবিটিতে দেখা যাবে আরও একজন নায়িকাকে। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারি থেকেই শুরু হবে ‘কানাগলি’র শুটিং।

ছবিটি নিয়ে অপু বলেন, ‘গল্পটি পড়ে বেশ ভালো লেগেছে। চরিত্রটাও চমৎকার। নিজের অভিনয় যোগ্যতা মেলে ধরার সুযোগ থাকবে। তাই রাজি হয়েছি ছবিটি করতে। তিনি বলেন, ইমপ্রেস টেলিফিল্ম আন্তর্জাতিক মানের ছবি নির্মাণ করে। তাদের ছবি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহের কমতি থাকেনা। আশা করছি দর্শক-ভক্তদের চমক দিতে পারবো।

অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পায় গেল রোজার ঈদে। এ ছবিতে অপু নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি নির্মাণ করেছিলেন বুলবুল বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা