,

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : একদিন বিরতি দিয়ে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চিটাগাং ভাইকিংস। দলটির নেতৃত্ব দিবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। মূলত দেশি তারকা নির্ভর দলটি তে রয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়ররা। বিদেশিদের মধ্যে রয়েছেন লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরারা।

এদিকে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে যায় দলটি। ইনজুরির কারণে খেলতে পারছেন না তামিম। তার পরিবর্তে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আফগান তারকা মোহাম্মদ নবী। তারকা বহুল দলটিতে রয়েছেন মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, জস বাটলরদের মতো পারফর্মার। এ ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের