,

‘মৌসুমী আপু যা বলেছেন সেটা একেবারেই ভিত্তিহীন’

news-image

বিনোদন ডেস্ক : শিল্পীদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যর্থ দাবি করে চিত্রনায়িকা মৌসুমীর দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বলেছেন, মৌসুমী আপু আমাদের শ্রদ্ধাভাজন।

তিনি সমিতির কার্যকরী কমিটির সদস্যও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সমিতি থেকে পদত্যাগ করেন। আমরা চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি আসেননি। এখন তিনি যা বলছেন সেটা একেবারেই ভিত্তিহীন। আমরা সবাইকে নিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা সবাই জানেন এবং দেখছেনও। সুতরাং এসব অবান্তর কথা বলা যুক্তিযুক্ত নয়।

প্রসঙ্গত, সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত জাজ মাল্টিমিডিয়ার একটি অনুষ্ঠানে এ নায়িকা শিল্পী সমিতির নেতারা দায়িত্ব পালনে ব্যর্থ দাবি করে বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। সমিতি সেটি করছে না। ’

তিনি আরও বলেন, কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের