,

একদিকে নেইমার অপর দিকে কুতিনহো শঙ্কায় ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে নেইমারের খেলা নিয়ে রয়েছে সংশয়। আরেক তারকা ফিলিপ্পে কুতিনহোর মাঠে নামা অনেকটাই অনিশ্চিত।

তবে লিভারপুল আইকনকে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল। ব্রাজিল-জাপান ম্যাচটি হবে ফ্রান্সে। আগামী শুক্রবার খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। চার দিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে সেলেকাওরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে। জাপানের বিপক্ষে সমবয়সী নেইমার ও কুতিনহোকে ছাড়াই নামতে পারে ব্রাজিল। পেশীর সমস্যায় ভুগছেন কুতিনহো। ঊরুর ইনজুরির কারণে লিভারপুলের শেষ তিনটি ম্যাচ মিস করেন ২৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। ইনজুরি থাকলেও ন্যাশনাল টিমের সঙ্গে যোগ দিয়েছেন কুতিনহো। জাপান ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখনো বল নিয়ে অনুশীলন শুরু করতে পারেননি।

ব্রাজিলের টিম ডাক্তার গ্লোবো এসপোর্তে বলেন, কুতিনহোর পেশীর ইনজুরি বাম ঊরুতে। সেরে ওঠার চূড়ান্ত ধাপে তিনি। আমরা জানি পুরোপুরি ফিট হতে পারবেন না, কিন্তু তার রিকভারি সম্পন্ন করার দিকে তাকিয়ে আছি। জাপানের বিপক্ষে খেলার সম্ভাবনা খুবই কম। আমরা তাকে ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত করার কাজটি করে যাচ্ছি। জাপান ম্যাচে হয়তো পুরোপুরি অংশ নিতে পারবেন না। যদি খেলার উপযোগী হয়, তাকে বেঞ্চে থাকতে হতে পারে এবং কিছু সময়ের জন্য বদলি হিসেবে নামতে পারেন। কিন্তু সুযোগ খুব কম। তাকে দ্বিতীয় ম্যাচে পাওয়ার দিকেই ফোকাস রাখছি আমরা।

গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জেতা ম্যাচে চোট পেয়ে ঘরোয়া লিগের সবশেষ ম্যাচে স্কোয়াডে ছিলেন না নেইমার। ব্রাজিলের হয়ে জাপান ম্যাচে নাও খেলতে পারেন। এখনো ভালো বোধ করছেন না সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। সে ক্ষেত্রে বিশ্রাম নিতে প্যারিসেই থাকবেন। পিএসজি কোচ উনাই এমেরি নিজেই এমনটি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস