,

বিয়ে করেছেন আমব্রিন

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বন্ধুরা, কেমন আছেন? এবার বিপিএলে কেন আমি নেই?—গত কয়েক দিন ধরে ফেসবুকে অনেকেই আমাকে এই প্রশ্ন করছেন, জানতে চেয়েছেন, লিখেছেন অনেকেই নাকি আমাকে মিস করছেন। আপনাদের এই আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এ মুহূর্তে আমি কানাডায়। ৪ নভেম্বর বিয়ে করেছি। আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এ বছরের বিপিএলের জন্য অনেক অনেক শুভকামনা।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই আজ মঙ্গলবার নিজের বিয়ের খবর জানালেন আমব্রিনা সারজিন আমব্রিন।

জানা গেছে, আমব্রিনের স্বামী তৌসিফ আহসান চৌধুরী পরিবারের সঙ্গে কানাডায় স্থায়ীভাবে আছেন। সেখানে একটি প্রতিষ্ঠানের প্রপাটি ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন। গত শনিবার কানাডার টরন্টোতে তাঁদের বিয়ে হয়েছে।

আমব্রিনের সঙ্গে তৌসিফের পরিচয় হয়েছে মাস ছয়েক আগে। এরপর ফেসবুক আর মুঠোফোনে কথা হয়। এর মাঝেই নিজেদের মাঝে মন দেওয়া-নেওয়া শুরু। এবার তাঁদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন আমব্রিন। এরপর মডেল আর উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন। অভিনয় করেছেন টিভি নাটকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিভি অনুষ্ঠানের প্রেজেন্টার হিসেবে পান দারুণ জনপ্রিয়তা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে