,

একশ নারীকে টপকে চূড়ান্ত কৃতি

news-image

বিনোদন ডেস্ক: রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘শাদি মে জরুর আনা’ সিনেমায় অভিনয় করেছেন কৃতি খরবান্দা। ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। রত্না সিনহা পরিচালিত এ সিনেমার প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

রোমান্স ও কমেডি ঘরানার আরো একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রত্না সিনহা। নাম ঠিক না হওয়া এ চলচ্চিত্রের কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন নির্মাতা। এ জন্য ১০০ মেয়ের অডিশনও নেওয়া হয়। এরপর নির্মাতারা অভিনেত্রী কৃতি খরবান্দাকে চুক্তিবদ্ধ করেন বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সিনেমাটির আরতি চরিত্রে অভিনয় করবেন কৃতি। এ চরিত্রের সঙ্গে কৃতি পুরোপুরি মানানসই বলে জানিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। এটি প্রযোজনা করছেন বিনোদ বচ্চন।

পরিচালক রত্না সিনহা বলেন, ‘আরতি চরিত্রের জন্য আমি অডিশনের ব্যবস্থা করেছিলাম, যা ছিল খুবই কঠিন একটি অভিজ্ঞতা। কৃতির অডিশনের অর্ধেক হওয়ার পরই আমি নিশ্চিত ছিলাম সে উপযুক্ত, সেই আরতি।’

বিনোদ বচ্চন বলেন, ‘তুমি যদি আর্টিস্টকে রাজি করতে পারো তবে টাকা-পয়সা কোনো বিষয় না। কৃতি চমৎকারভাবে আরতি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক