সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে ‘আনন্দময়ী নেত্রী’ আখ্যা দেয়া হোক : যুবলীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ২০১১ সালের অক্টোবর মাসেও রোড শো করেছিলো। আবার ২০১৭ সালেও রোডমার্চ রোড ক্যু করলো বিএনপি।

তিনি বলেন, নির্বাচন আর রোহিঙ্গাকে এক সঙ্গে মেলানোর কোনো যুক্তি নেই। খালেদা জিয়া রোহিঙ্গা শিবির পর্যন্ত গেলেন গাড়িবহর নিয়ে। পথে পথে লোক জড়ো হলো। কিন্তু তাদের ব্যানারে দেখা গেল তারা সবাই মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন প্রত্যাশীরা পথে পথে কর্মী সমাবেশ করলেন। রোহিঙ্গা সমস্যার নিয়ে ১টি ব্যানার বা ফেস্টুন দেখা গেল না। এমনকি পথে পথে নেত্রীর সঙ্গে রিলিফ নিয়েও এগিয়ে এলেন না কেউ।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বাদ আসর আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ধন্যবাদ উখিয়ার নেতাদের স্মার্টনেসকে। উখিয়ার নেতারা বিএনপিকে চিনতে পেরেছেন। বেগম জিয়া কোলে নেবেন তাই নতুন জামা কাপড় পরিয়ে একটি শিশুকে আগে থেকে ঠিক করে রেখেছিলেন। বেগম জিয়া কোলে নিলেন। সুন্দর হাসিমুখ করে আদর করলেন। বেগম জিয়ার হাসিমুখ নেতাকর্মীদের সে কী হাসি…। যেন তাদের ঘরে নবজাতক এসেছে। সবাই ভুলে গেলেন এরা ক্যাম্পের শিশু। নির্যাতিত শুধু নয়। দেশহারা মানুষ।

তিনি বলেন, পথহারা, দেশহারা, মা হারা শিশুদের দেখতে গিয়েছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা ও রেহানার পুত্রবধূ। প্রধানমন্ত্রীর সেই বেদনার্ত মুখ দেখে গার্ডিয়ান তাকে মাদার অব হিউমিনিটি (মানবতার জননী) বলে আখ্যায়িত করেছে। আর বেগম জিয়া কিছুক্ষণের জন্য হলেও রোহিঙ্গা ক্যাম্পে তার নেতাদের হাসির বন্যা এনেছিলেন। এ জন্য তাকে ‘আনন্দময়ী নেত্রী’ হিসেবে আখ্যায়িত করা হোক।

 

ঢাকা মহানর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় এতে আরো বক্তব্য দেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য রওশন জামির রানা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি বায়েজিদ আহম্মেদ খান, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি সৌরহাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সেন্টু, হারুনুর রশিদ, নাজমুল হোসেন টুটুল, জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠীনক সম্পাদক মিজারনুর রহমান বকুল, মাকসুদুর রহমান কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডীল সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, আরিফউজ্জামান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা