,

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

news-image

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি।

৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেয় বিএনপি। চিঠি পেয়ে ডিএমপি কমিশনার বিএনপিকে জানিয়েছেন, ১০ নভেম্বরের পর সমাবেশ করলে বিবেচনা করে দেখা হবে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে দেখা করে সমাবেশ করার অনুমতি চান।

এ্যানী বলেন, আমরা ডিএমপি কমিশনারের কাছে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করারর অনুমতি চেয়েছি। সেখানে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিন্তু পুলিশ কমিশনার আমাদের ৮ নভেম্বরের আগে অনুমতি দেয়া যাবে না বলে জানিয়েছেন।

৮ নভেম্বর কোনো হলের ভেতর প্রোগ্রাম করলে সমস্যা নেই। তবে ১০নভেম্বরের পরে হলে বিবেচনায় নেবে ডিএমপি কমিশনার।

ঘটনাবহুল ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। গত বছরও দিনটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত সেই সমাবেশের অনুমতি মেলেনি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী