,

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছে। আজ সোমবার সকালে শামীন অ্যাসোসিয়েট নামের ওই প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আনোয়ার কবির (২৪), মো. ছানোয়ার (১৮) ও মাসুদ আলম (৪৫)।

এ ব্যাপারে ডবলমুরিং থানার এসআই মাসুদুর রহমান জানান, আগ্রাবাদ এলাকায় শামীন অ্যাসোসিয়েট নামে একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আগুনে গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, দগ্ধদের মধ্যে মাসুদ আলমের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের