সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরল রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ হারার পর জয়ের ধারায় ফিরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগের দুই ম্যাচে জিরোনা ও টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে কিছুটা চাপে ছিল রিয়াল। রোববার রাতে লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে উড়িয়ে দিল জিনেদিন জিদানের দল।

লাস পালমাসের কঠোর পরিশ্রমকে ব্যর্থ করে দিয়ে কাসেমিরো, মার্কো আসেনসিও ও ইসকোর দেয়া ৩-০ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। যদিও শুরুতেই একটু শঙ্কা কাজ করছিল জিদান শিষ্যদের। কেননা গত মৌসুমে লা লিগার দুই ম্যাচেই রিয়ালের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছিল পালমাস। তবে এবার আর রিয়ালের সামনে দাঁড়াতে পারেনি দলটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পায় রিয়াল। রোনালদো পাস থেকে পাওয়া বলে গোলরক্ষককে ফাঁকি দিতে ব্যর্থ হন সব ধরনের প্রতিযোগিতায় আগের ২২ ম্যাচে মাত্র ৪ গোল করা করিম বেনজেমা। ম্যাচের ১৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রোনালদোও। তবে বাঁ-পায়ে তার নেওয়া বুলেট গতির শট পাশের জালে লাগে।

ম্যাচের প্রথম থেকেই বেশ কয়েকট আক্রমণ করে গোলের দেখা পাচ্ছিল না রোনালদো, বেনজেমারা। ২৮ মিনিটে রোনালদোর বাঁ পায়ের বাঁকানো শটও পোস্টে লেগে বাইরে চলে যায়। ছয় মিনিট পর মার্সেলোর ক্রসে গোলরক্ষক বরাবর হেড করে আরেকটি সুযোগ নষ্ট করেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা। অবশেষে ম্যাচের ৪১ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।

বিরতি থেকে ফিরে প্রতিপক্ষ শিবিরের চাপ প্রয়োগ করে খেলতে থাকে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৬ মিনিটে আসেনসিওর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। ক্রুসের ফ্রি কিকে পালমাসের গোলরক্ষকের পাঞ্চ থেকে ডি-বক্সের মাথায় বল পান তরুণ ফরোয়ার্ড। তার বাঁ পায়ের শট জড়ায় জালে।

অন্যদিকে ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন ইসকো। ডানদিক থেকে রোনালদো ক্রসে বল জালে জড়ান স্প্যানিশ এই তারকা। ম্যাচের ৮২ মিনিটে রামোসের শট পোস্টে লাগলে আর ব্যবধান বাড়ানো হয়নি স্বাগতিকদের।

লা লিগার ম্যাচে এই জয়ে ১১ ম্যাচের ২৩ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে গোল পার্থক্যে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভালেন্সিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা