,

নাসিরকে সতর্ক করল বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক :বিপিএলের উদ্বোধনী ম্যাচে ছয় মিনিট দেরি করে টস করতে গিয়েছিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। পাশাপাশি টিম লিস্টও ঠিকঠাক মতো দেননি সিলেটের অধিনায়ক।

বিসিবির আচরণবিধির প্রথম পর্যায়ের নিয়ম ভাঙ্গায় তাকে সতর্ক করেছে বিসিবি। শুধু নাসির নয় দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকেও একই দোষে সতর্ক করেছে বিসিবি।

মাঠের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ, চতুর্থ আম্পায়ার আক্তারুজ্জামান ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে লিখিত অভিযোগ করেন। তারই ভিত্তিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল তাদের সতর্ক করে। দোষ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শাস্তি না হলেও নাসিরের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। পরবর্তীতে এরকম কিছু হলে বড় শাস্তি পেতে হবে নাসিরকে। ৪ ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন নাসির।

নাসিরের সিলেটের বিপিএলের যাত্রা দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচেই হারিয়েছে ঢাকা ডায়নামাইটসকে। দ্বিতীয় ম্যাচেও কুমিল্লার বিপক্ষে জয়ের পথেই আছে তারা।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর