,

দুদকের গণশুনানিতে ৭৩ শতাংশ অভিযোগের সমাধান হয় না

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ৭৩ শতাংশ অভিযোগের সমাধান হয় না। অন্যদিকে ২৭ শতাংশ অভিযোগের পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে তা কার্যকর ও ইতিবাচক হচ্ছে না।

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি : কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

রোববার রাজধানীর মাইডাস ভবনে টিআইবির প্রতিবেদনটি তুলে ধরেন টিআইবির গবেষক মো. ওয়াহিদ আলম, মো. রেযাউল করিম ও মো. শহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত দুদক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গৃহীত মোট ১৭টি গণশুনানির আয়োজন করে। এসব গণশুনানির ফলে সমস্যার সমাধান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা ও পরবর্তী পরিস্থিতির ওপর টিআইবি গবেষণা চালায়। গবেষণার মেয়াদকাল উল্লেখ করা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, দুদকের গণশুনানিতে ৭৮ শতাংশ অভিযোগ সমাধানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ২২ অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। আমলে নেওয়া অভিযোগের মধ্যে ৭৩ শতাংশ সমাধান হচ্ছে না। ২৭ শতাংশ অভিযোগ নিষ্পত্তি করা হলেও তা পুরোপরি কার্যকর হয় না। তার মধ্যে ভূমিসংক্রান্ত অভিযোগ অতিমাত্রায়। ভূমি সেবা সংশ্লিষ্ট অভিযোগ ৬৭ শতাংশ আর সেবাবিষয়ক অভিযোগ ৩৩ শতাংশ রয়েছে।

২৭ শতাংশ অভিযোগের নিষ্পত্তির বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান।

তিনি বলেন, দুদকের গণশুনানির ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের জবাবদিহি সৃষ্টি হয়েছে। এতে করে জনমানুষের কিছুটা আস্থা তৈরি হচ্ছে। গণশুনানিতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রায় এলেও দুদকের পরবর্তী মনিটরিং না থাকায় তা চাপা পড়ে যাচ্ছে। এতে অভিযোগকারীর দুদকের প্রতি আস্থা কমে যাচ্ছে।

যারা গণশুনানিতে অংশ নিচ্ছেন তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে ইফতেখারুজ্জামান বলেন, এ প্রক্রিয়া দুদকের একটি হাতিয়ার হলেও অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরা প্রভাবিত হয়ে রায় দিচ্ছেন। এতে করে অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের