,

সব ধরনের গল্পে অভিনয় করতে চাই : নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : নিরবের নতুন চলচ্চিত্র ‘গেম রিটার্নস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। রয়েল খান পরিচালিত ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন দুই নায়িকা তমা মির্জা ও লাবণ্য। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন নিরব। ছবিটিতে কাজের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয় নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন নিরব।

প্রশ্ন : অভিসার সিনেমা হলে গতকাল ‘গেম রিটার্নস’ ছবিটি দেখেছেন। দর্শকের সঙ্গে ছবিটি দেখার অভিজ্ঞতা আপনার কেমন হলো?

নিরব : দর্শকের সঙ্গে হলে বসে ছবি দেখতে সব সময় ভালো লাগে। কারণ সরাসরি তাঁদের ভালোলাগা ও মন্দলাগার নানা প্রতিক্রিয়া জানতে পারি। আর আমরা ছবি তো দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই করি।

প্রশ্ন : ‘গেম রিটার্নস’ দেখে দর্শকের প্রতিক্রিয়া কী?

নিরব : গতকালের অভিজ্ঞতা যদি তাহলে বলব, অনেক দর্শক ছবিটি উপভোগ করেছেন। আমার প্রশংসা করেছেন। অনেকে বলেছেন,‌ ‘ভাই, আপনি এ ধরনের সিনেমা বেশি করবেন।’

প্রশ্ন : ছবিটিতে আপনার বিপরীতে দুই নায়িকা অভিনয় করেছেন। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

নিরব : তমা মির্জার সঙ্গে এর আগেও আমি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাদের দুজনের রসায়ন দর্শক আগেই দেখেছেন। তমা অনেক ভালো অভিনেত্রী। এটা কারো অজানা নয়। অন্যদিকে, লাবণ্যের সঙ্গে আমার এটা প্রথম ছবি ছিল। লাবণ্যের এটাই ছিল প্রথম ছবি। কিন্তু বড় পর্দায় এটা বোঝা যায়নি। সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন ঠিক জয় করেছে লাবণ্য।

প্রশ্ন : ছবিটি তো অ্যাকশনধর্মী। দর্শক রোমান্টিক নাকি অ্যাকশধর্মী—কোন ধরনের ছবি দেখতে পছন্দ করে বলে আপনি মনে করেন?

নিরব : বাণিজ্যিক ছবিগুলোতে রোমান্স তো থাকেই। আসলে দর্শক সব ধরনের ছবি দেখতে পছন্দ করে। তবে আমার মনে হয়, আমাদের দেশে অধিকাংশ দর্শক অ্যাকশনধর্মী ছবি দেখতে বেশি ভালোবাসে। এ ছাড়া ছবিতে দর্শক নানা ধরনের ফ্যান্টাসিও প্রত্যাশা করে।

প্রশ্ন : ভবিষ্যতে কী ধরনের গল্পের ছবিতে কাজ করতে আপনি আগ্রহী?

নিরব : সব ধরনের গল্পে অভিনয় করতে চাই। তবে গল্পে নতুনত্ব ও চরিতে বৈচিত্র্য থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের