সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীর পোশাক নিয়ে তোলপাড়

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখের জন্মদিনের পার্টির এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সোহেল খানের স্ত্রী সীমা

বলিউড কিং শাহরুখ খানের পত্নী গৌরী খানের স্টাইল সেন্সের সুনাম রয়েছে বেশ৷ রণবীর কাপুরের মতো তারকাও নিজের বাড়ি সাজিয়েছেন গৌরীর পরামর্শে৷ ডিজাইনার হিসেবে এরই মধ্যে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন তিনি৷ নিজের ব্র্যান্ডও রয়েছে শাহরুখ পত্নীর৷ এতোকিছু সত্ত্বেও পোশাক নিয়েই কিনা কটাক্ষের শিকার হলেন গৌরী৷

শাহরুখের ৫২তম জন্মদিনে পরিবার-বন্ধুদের নিয়ে সেলিব্রেশনের গোটা আয়োজন করা হয়েছিল আলিবাগের বাংলোতে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের একের পর এক ছবি আপলোড করছিলেন নিমন্ত্রিত তারকারা৷ এর মধ্যে সোহেল খানের স্ত্রী সীমার পোস্ট করা একটি ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত৷

ছবিতে সাদা পোশাক পরেছিলেন গৌরী৷ পোশাকটি এতটাই পাতলা ছিল যে ভিতরের গোলাপি রঙের অন্তর্বাসসহ বক্ষ বিভাজিকা স্পষ্ট দেখা যাচ্ছিল৷ এতেই তোলপাড় নেটদুনিয়া৷ এমন পোশাক কিভাবে পরতে পারলেন গৌরী- সেই প্রশ্ন তুলেছেন অনেকে৷ কেউ কেউ বলছেন, শাহরুখ খানের মতো তারকার স্ত্রীর এমন ধরনের পোশাক পরা মানায় না৷ সীমাকে পোস্টটি ডিলিট করারও পরামর্শ দেন অনেকে৷

অনেকে আবার গৌরীর পক্ষ নিয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন৷ তাদের মতে, কোন নারী কেমন পোশাক পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে মন্তব্য করার অধিকার অন্য কারও নেই৷ নিজের ইচ্ছা অনুযায়ী পোশাক পরার সম্পূর্ণ অধিকার রয়েছে গৌরীর৷ এ নিয়ে শাহরুখেরও আপত্তির তোলার অধিকার নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা