,

জাতিসংঘকে ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান কাদেরের

news-image

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া নিশ্চিত করতে জাতিসংঘকে ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার সকালে কক্সবাজারের হোটেল কক্স টু ডেতে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠনের দেওয়া সোলার প্যানেলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী গ্রহণকালে তিনি এসব কথা বলেন। এ সময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সাড়ে ৫ হাজার ও কক্সবাজারের সাতকানিয়া সমিতি ৫০টি সোলার প্যানেল ওবায়দুল কাদেরের হাতে তুলে দেয়।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ কাজ করছে। রোহিঙ্গারা যাতে দ্রুততম সময়ের মধ্যে মর্যাদা ও আত্মসম্মানের সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে, জাতিসংঘ সেই ব্যবস্থা করবে বলে প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কঠিন বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত নেবে এটা আমাদের অভিপ্রেত।

তিনি বলেন, নিজেদের অপরাধ আড়াল করতে মিয়ানমার এখন আবোল তাবোল বলছে। হাজার হাজার রোহিঙ্গা নারীকে ধর্ষণ, নির্যাতন করা হয়েছে। মিয়ানমারের এই চিত্র একাত্তরের গণহত্যাকেও হার মানায়। এটা একেবারেই জেনোসাইড। এটা জাতিগত নিধন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটন ক্ষতির মুখে। রোহিঙ্গারা আমাদের বোঝা। বিশ্ব সম্প্রদায়ের চাপে অচিরেই রোহিঙ্গা ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে।

রোহিঙ্গা সংকটে খালেদা জিয়া ও তার দল পাশে থাকেনি উল্লেখ করে কাদের বলেন, যেখানে সারা বিশ্ব বাংলাদেশ সরকারের প্রশংসা করছে, সেখানে খালেদা জিয়া ধন্যবাদটা দেননি। তার ধন্যবাদে রাজনীতির অনেক জটিল সমীকরণ সহজ হয়ে যেতো। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণের নামে সাত দিনের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে রাখেন। এরপরও সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কারণ দেরিতে হলেও তিনি রোহিঙ্গাদের পাশে এসেছেন।

এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য আবু রেজা নদভী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের