,

বিপিএল ‘বয়কট’ করলেন মেয়র আরিফ

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার। ‘টিকেট বিক্রিতে অব্যবস্থাপনা ও কাউন্সিলরদের পর্যাপ্ত টিকেট না দেওয়ায়’ সিলেটে বিপিএল বয়কট’র ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে তার বাসায় দুটি ভিআইপি টিকেট পাঠানো হয়েছে। এর আগে তার সাথে কোন যোগাযোগ করা হয়নি কিংবা কোন টিকেটও দেওয়া হয় নি। একারণে তিনি বিপিএল’র খেলায় যাবেন না।

তিনি আরো বলেন, সিটি করপোরেশনের ৩৬জন কাউন্সিলরদেরও বিপিএল আয়োজক কর্তৃপক্ষ কোন টিকেট দেননি। নেতাকর্মী ও কাউন্সিলররা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তিনি বিপিএল বয়কট করবেন।

উল্লেখ্য, এর আগে বিপিএল’র খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার মাঠে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যাননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা