,

স্বামীর থেকে অনেক বেশি জনপ্রিয় এই সেলিব্রিটির স্ত্রীরা

news-image

বিনোদন ডেস্ক : এক কথায় এই সেলিব্রিটি স্বামীরা খানিক ভাগ্যবানই বটে! নিজস্ব পরিচয়, নিজস্ব পরিচিতি থাকলেও, স্ত্রীদের জনপ্রিয়তার জেরে তাঁদের অনেকেই চেনেন। আসলে, এঁরা প্রত্যেকেই বলিউড সুন্দরীদের স্বামী।

১. এই তালিকায় প্রথমেই বলতে হবে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের নাম। অভিষেক নিজেও অভিনেতা। অমিতাভ বচ্চনের ছেলে। তবে জনপ্রিয়তায় অভিষেকের থেকে অনেক বেশি এগিয়ে ঐশ্বরিয়া।

২. বিপাশা বসু ও করন সিংহ গ্রোভারের ক্ষেত্রেও এক। দু’জনেই অভিনেতা। তবে করন থেকে অনেক বেশি জনপ্রিয় বিপাশা।

৩. ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত এবং পেশায় চিকিৎসক রাম মাধব নেনে। মাধুরীর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।

৪. ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন সাবেক মিস ইন্ডিয়া এবং বলিউড ডিভা জুহি চাওলা। জুহির স্বামী জয় মেহতা এক জন ব্যবসায়ী।

৫. ব্যবসায়ী অনিল ঠাডানির সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল রবিনা টন্ডনের। অনিল এক জন ফিল্ম ডিস্ট্রিবিউটরও বটে। তবে জনপ্রিয়তায় কে বেশি তা আর বলার অপেক্ষা রাখে না।

৬. বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। ২০১১ সালে বিয়ে করেছিলেন দুবাইয়ের বাসিন্দা হোটেল ব্যবসায়ী পিটার হাগকে। সেলিনার জনপ্রিয়তা পিটারের থেকে অনেক বেশি।

৭. প্রীতি জিন্টা ২০১৬ সালে বিয়ে করেছেন আর্থিক বিশ্লেষক জেনে গুডএনাফকে। বহুদিন অভিনয় না করলেও, প্রীতির জনপ্রিয়তা আজও কমেনি। জেনেকে প্রীতির জন্যই চেনেন বেশির ভাগ মানুষ।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা